আইআইইউসির এক শিক্ষক এবার করোনার শিকার

আপডেট: ৫ মে ২০২০ ১:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৫ মে, ২০২০ মঙ্গলবার ০১:০২ পিএম

প্রাণঘাতী করোনার কবলে এবার এবার বিশ্ববিদ্যালয় শিক্ষক৷ চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষক মেহেদী হাসানের (৩৩) শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে৷

মেহেদী হাসানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর৷ তিনি দীর্ঘদিন ধরে সীতাকুন্ডের জোড়ামতল এলাকায় ভাড়া বাসায় বাস করছিলেন।

শিক্ষক মেহেদী হাসানের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, শিক্ষক মেহেদী হাসান গত ২৯ এপ্রিল জ্বরের সাথে শ্বাসকষ্টে ভোগেন। পরদিন তিনি ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ইউএনও মিল্টন রায়, সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ ও সীতাকুন্ড থানার ইন্সপেক্টর অপারেশন আবুল কালাম উপস্থিত হয়ে উক্ত বাড়ি ও এর আশপাশের আরো চারটি বাড়ি লকডাউন করেন।

এই নিয়ে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত সীতাকুন্ড উপজেলায় মোট চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post