করোনা নতুন আক্রান্ত

চট্টগ্রামে ১৬ জনসহ করোনা পজিটিভ ২২

আপডেট: ৪ মে ২০২০ ১১:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৪ মে, ২০২০ সোমবার ১১:৩০ পিএম

গত ২৪ ঘন্টায় নতুন করে চট্টগ্রামের ১৬ জন সহ মোট ২২ নমুনায় পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সোমবার (৪ মে) রাতে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।

আক্রান্ত ১৬ জনের মধ্যে ১২ জন চট্টগ্রাম নগরের, চারজন উপজেলার এবং বাকি ৬ জন অন্য জেলার। এই নিয়ে চট্টগ্রাম জেলায় মোট করোনা পজিটিভ ১১০ জন।

তাঁঁরা হলেন, চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের ২ জন, এনায়েত বাজারে ২জন হালিশহর ও বন্দর এলাকায় ২ জন, পাহাড়তলী এলাকার ২জন, আকবর শাহতে ১জন, উত্তর কাট্টলীতে ১জন, বড় কুমিরায় ১, বিআইটিআইডি ১জন, চট্টগ্রাম সেনা হাসপাতালে ১ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১জন, বাঁশখালী উপজেলায় ১ জন এবং পটিয়া উপজেলায় ১ জন রয়েছেন।

এদিকে সিভিল সার্জনের হাতে এখন পর্যন্ত বিআইটিআইডি থেকে রিপোর্ট এসে না পৌঁছায় তিনি ১৬ জন পজিটিভের মধ্যে ক’জন পুরাতন রোগীর সংখ্যা ছিল তা জানাতে পারেননি।

সিভিল সার্জন আরও বলেন, বিআইটিআইডিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ জনের করোনা পজেটিভ। এদের মধ্যে চট্টগ্রামের ১৬ জন। অন্য জেলার ৬ জন।

সিটিজিসান ডটকম/ সিএস

Print This Post Print This Post