ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট

৩দিনে ২৬ জনের মৃত্যু

আপডেট: ৪ মে ২০২০ ১১:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৪ মে, ২০২০ সোমবার ১১:২৫ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট বর্তমানে নতুন করোনা ইউনিটে ভর্তি শুরুর পর থেকে গত ৩দিনে এই পর্যন্ত মোট ২৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) রাতে এসব তথ্য জানিয়েছেন বার্ন ইউনিট কোভিড হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ। গত শনিবার থেকে নতুন কোভিড হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হয়।

আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত এখানে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ ছিল। বাকিরা সবাই সাসপেক্ট (সন্দেহভাজন) ব্যক্তি; যোগ করলেন তিনি।

এছাড়া গত ৩তিন দিনে এখানে ৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে আনুমানিক ৪৭ জন করোনা পজেটিভ। ভর্তি রোগীদের মধ্যে বর্তমানে ৬ জন আইসিইউতে আছেন,তারা শঙ্কামুক্ত নয় বলে জানান তিনি।

এদিকে ২৬ জনের মধ্যে ২৩ জনের মরদেহ নিয়ম অনুযায়ী দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জনের মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছ।

সিটিজিসান ডটকম/ সিএস

Print This Post Print This Post