করোনাভাইরাস: চট্টগ্রামে ২ পুলিশ সদস্যসহ আক্রান্ত ৫

আপডেট: ৪ মে ২০২০ ১২:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৪ মে, ২০২০ সোমবার ১২:৩২ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের ২ জনসহ  আরও পাঁচজন৷ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে মোট ৭ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে৷ এর মধ্যে চট্টগ্রাম জেলারই পাঁচজন৷

রবিবার (০৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

তিনি জানান,  বিআইটিআইডিতে মোট ১৮৩ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলারই ৫ জন। বাকি ২ জন নোয়াখালী জেলার বাসিন্দা৷

চট্টগ্রাম জেলার মধ্যে দুই পুলিশ সদস্য বাদে অপর তিন করোনা পজিটিভ — সাতকানিয়া উপজেলার ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং বিআইটিআইডিতে ১ জন৷

উল্লেখ্য, ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ১৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। যাদের প্রায় সবাই ট্রাফিক বিভাগের সদস্য।

এর আগে রবিবার (০৩ মে) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য অরুণ চাকমাকে। তবে একইদিনে সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে কনস্টেলবল পদে কর্মরত অরুণ চাকমা সুস্থ হয়ে ব্যারাকে ফিরে গেছেন।

এদিকে নতুন আক্রান্ত ৭ জন সহ চট্টগ্রামে মোট করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮৬ জনে৷ মারা গেছেন ৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post