কানাডায় মিলল মাইকে আজান দেয়ার অনুমতি, ইতিহাসে প্রথম

আপডেট: ৩ মে ২০২০ ১:৪৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট : ০৩ মে, ২০২০ রবিবার ০১:৪৪ পিএম

কানাডায় প্রথমবারের মত মসজিদের মাইকে আজান প্রচারের অনুমতি দেয়া হয়েছে৷ যা দেশটির ইতিহাসে প্রথম৷ কানাডার কয়েকটি শহরে পবিত্র রমজান মাস উপলক্ষে এই অনুমতি দেয়া হয়েছে৷

সিবিসি নিউজের খবর অনুযায়ী এখন থেকে রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে।

তবে আজান প্রচারের অনুমতি শুধুমাত্র রমজান মাসের জন্য৷ রমজানের পর আর কোনো মসজিদ থেকে আজান দেয়া যাবে না৷

এতোদিন কানাডায় মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকলেও মাইকে আজান দেয়ার অনুমতি ছিল না।

এ সম্পর্কে হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেছেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। কারণ, তারা আজ প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পেয়েছে।

তবে রমজান শেষ হওয়ার পরও যাতে আজান প্রচার করা যায় সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এ ছাড়া, শুধু চারটি শহর নয় বরং কানাডার প্রতিটি শহর যাতে এ ধরনের অনুমতি পায় সেজন্য চেষ্টা চলছে বলেও জানান সাইয়্যেদ তুরা।

একইভাবে কানাডা সরকারের প্রশংসা করে অটোয়ার আহমদিয়া মুসলিম জামাত মসজিদের ইমাম লোকমান আহমেদও এটা ইসলামের একটি বিজয় বলে উল্লেখ করেন।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post