নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ মে, ২০২০ শনিবার ১১:১০ পিএম
চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার ফৌজদারহাটের বিআইটিআইডি ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ২৬৭টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হলেন মোট ৯ জন।
শনিবার (২ মে ) রাত সাড়ে ১০টার দিকে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
করোনা পজিটিভ শনাক্ত হওয়ার মধ্যে রয়েছেন চট্টগ্রামের তিন উপজেলার তিনজন৷ এছাড়াও নোয়াখালী বাসিন্দা তিনজন ও লক্ষ্মীপুর জেলারও রয়েছেন তিন বাসিন্দা।
চট্টগ্রামের তিন উপজেলার চন্দনাইশে ১ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ১জন ও সন্দ্বীপ উপজেলায় ১জন।
এদিকে নতুন আক্রান্ত ৩ জন সহ চট্টগ্রামে মোট করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮১ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মারা গেছেন ৬ জন। চট্টগ্রামে বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫৫ জন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
