ফের ১৬ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি

আপডেট: ২ মে ২০২০ ৫:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২রা মে, ২০২০ শনিবার ০৪:৩৮পিএম

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ফের সরকারি সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হচ্ছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ছুটির মেয়াদ আরও ১১দিন বাড়ছে।

শনিবার (২ মে) দুপুরে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে। এর আগের ছুটি শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার (৫ই মে)।

ছুটিতে এবারও আগের নির্দেশনাগুলো মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। এরপর গত ২৬ মার্চ সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এই করোনার কারণে দেশের অনেকস্থানে চলছে লকডাউন। মানুষকে সচেতন ও হোম কোয়োরেনটাইন পালন করতে কাজ করছে সশস্ত্র বাহিনী ও র‌্যাব ও পুলিশ।

সিটিজিসাম ডটকম/সিএস

Print This Post Print This Post