খোঁজ মিলল করোনা শনাক্ত সেই নারীর রাহাত্তারপুলে

আপডেট: ২ মে ২০২০ ১:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০২ মে, ২০২০ শনিবার ০১:২০ পিএম

চট্টগ্রামের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় করোনা পজেটিভ শনাক্তের পর আত্মগোপনে চলে যাওয়া ওই নারী রোগীর সন্ধান মেলেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ওই নারীর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ভুল থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে কোতোয়ালী থানার জামালখানের হেমসেন লেইন এলাকার ঠিকানায় তার খোঁজ পাওয়া যায়। এছাড়া ৩৪ বছরের করোনা শানাক্ত ওই নারী এক চিকিৎসকের স্ত্রী- যোগ করলেন তিনি।

এর আগে ১ মে রাতে ওই নারীসহ চট্টগ্রাম মহানগরে নতুন করে মোট তিনজন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে করোনা রোগী দুই পুরুষের খোঁজ মিললেও খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই নারীর। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post