বিপাকে প্রশাসন

রাহাত্তারপুলে করোনা পজিটিভ নারী আত্মগোপনে

আপডেট: ২ মে ২০২০ ১:৪৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০২ মে, ২০২০ শনিবার ০১:৩৫ এএম

চট্টগ্রামের রাহাত্তারপুলে করোনা পজিটিভ নারী আত্মগোপন করেছেন৷ ধারণা করা হচ্ছে করোনা পজিটিভ এর খবর পেয়েই মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেন তিনি৷

এর আগে শুক্রবার (১ মে) বিআইটিআইডি ল্যাবে নতুন ১৬১ টি নমুনা পরীক্ষায় নতুন করে চট্টগ্রাম নগরে তিন ব্যক্তি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। তাঁদের একজন নগরের রাহাত্তারপুল  এলাকার ৩৪ বছর বয়সী নারী, অপরজন বায়েজিদ বোস্তামী থানা এলাকার একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এছাড়াও লোহাগাড়া উপজেলার একজনের করোনা পজিটিভ পাওয়া যায়৷

এদের মধ্যে শনাক্ত হওয়া তিনজনের খোঁজ মিললেও খোঁজ মিলছে না ৩৪ বছর বয়সী করোনা পজিটিভ সেই নারীর৷

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, আমরা সিভিল সার্জনের কার্যালয় থেকে ওই নারীর বিস্তারিত ঠিকানা পাইনি৷ তিনি ৩৪ বছর বয়সী এবং রাহাত্তারপুলের আমান আলী রোডের বাসিন্দা বলে জানানো হয়েছে৷ করোনা পজিটিভ ওই নারীর যে মোবাইল নম্বর রয়েছে সেটি বন্ধ রয়েছে৷

তিনি বলেন, আমরা উক্ত রোগীর নামের সঙ্গে যাদের নামের মিল রয়েছে তাঁদের বাড়ি বাড়ি যাচ্ছি৷

এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পজিটিভ শোনার পরই মোবাইল বন্ধ করে আত্মগোপন করেছে ওই নারী৷ তাকে ইতোমধ্যে শনাক্তের চেষ্টা চলছে৷

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post