নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ মে, ২০২০ শুক্রবার ১১:২০ পিএম
মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন নওগাঁ জেলার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। শুক্রবার (১ মে) বিকেলে এসব তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
আক্রান্ত এমপি নওগাঁ জেলার আসন থেকে একাধিকবার নির্বাচিত সাংসদ। জাতীয় সংসদে একটি স্থায়ী কমিটির সভাপতিও তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নওগাঁ জেলার ওই এমপি নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের সরকারি বাসায় ওঠেন। তবে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করাতে দেন তিনি আইইডিসিআরে। সেখান থেকে আজ শুক্রবার বিকেল পাঁচটায় সেই নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। এরপরই তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
