নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ মে, ২০২০ শুক্রবার ১০:১৫ পিএম
ত্রাণ কেলেঙ্কারির ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাতকে বদলির আদেশের একদিনের মাথায় বদলি আদেশ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ স্থগিত করা হয়।
এর আগে, ত্রাণকাণ্ডের ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে সরিয়ে সেখানে ৩ মে যোগদানের বিষয়টি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা সিদ্দিকা বেগমের বদলির কার্যাদেশও স্থগিত করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাতের বিরুদ্ধে ১৫ টন চাল কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগ উঠে। এ ঘটনায় টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
