- নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০১ মে, ২০২০ শুক্রবার ০২:৫৫ পিএম
চট্টগ্রামের পাহাড়তলী স্টেশনে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর এক সদস্যের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এ হামলার ঘটে। তিনি ওই স্টেশনের স্টেশনের দায়িত্বরত সিপাহী মো. হাফিজুর রহমান ।
জানা গেছে, প্রতিদিন রাত-দিন ওই বখাটেদের আড্ডাবাজি বাঁধা দেওয়ায় এই হামলা চালিয়েছে৷
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, পাহাড়তলী রেলওয়ে স্টেশনের অযথা আড্ডা দেওয়া বাঁধা দেওয়াকে কেন্দ্র করে এই হামলা ঘটনা হয়েছে। এসব বখাটের মধ্যে রয়েছে শাহীন, বিশাল, আনোয়ার, সোহাগ সহ ৮ থেকে ১০ জনের একদল যুবক এসে লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে হাফিজুর রহমানকে মারধর করে। এঘটনায় তাদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা তদন্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
