নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০১ মে, ২০২০ শুক্রবার ১২:২০ পিএম
দেশের বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। এটি আগামীকাল শনিবার সক্রিয় হতে পারে। এর প্রভাবে আজ (শুক্রবার) চট্টগ্রাম বিভাগও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ের আম্ফানের প্রভাবে স্বাভাবিকের চেযে বেশি উচ্চতার জোয়ারের পানি থাকতে পারে- জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। আর বা শনিবারের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
এদিকে ৩০ এপ্রিলের কাছাকাছি সময় দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছের স্থানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ শনিবারের মধ্যে তা ঘূর্ণিঝড় আম্ফানে পরিণত হতে পারে। এটি ৩ থেকে ৫ মে তারিখের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের দিকে আঘাত হানতে পারে। এর প্রভাবে ৫ থেকে ৭ মে বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, মরণব্যাধি করোনা ভাইরাসে ‘আম্ফান’ হতে যাচ্ছে প্রথম একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে থাইল্যান্ড।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
