নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার ০৪:পিএম
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে দেশের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। এছাড়া নতুন করে আরও শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৬২৬টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে চার হাজার ৯৬৫টি। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ হয়েছে ৫ জনের। এর মধ্যে তিনজন পুরুষ ও নারী দু’জন। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী আছেন দু’জন, বাকি তিনজনের বয়স ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে- আরও যোগ করলেন এই কর্মকর্তা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন দুই হাজার ৬৭ জন। এ নিয়ে সর্বমোট হোম কোয়ারেন্টিনে আছেন এক লাখ ৭৭ হাজার ২৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ১১৫ জনকে। এ নিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন মোট ৯ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘটনায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট ১৬০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮২ জন। এ নিয়ে আইসোলেশন থেকে মোট ছাড়া পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৩৭ জন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
