কক্সবাজারে করোনা আক্রান্ত আরও ৩

আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ৭:০৩ অপরাহ্ন

কক্সবাজার | আপডেট : ২৯ এপ্রিল, ২০২০ বুধবার ০৬:৫৫ পিএম

কক্সবাজারের নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও তিনজন। বুধবার (২৯ এপ্রিল) এসব নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

আক্রান্ত তিনজনের মধ্যে ২ জনের বাড়ি উখিয়া ও ১ জনের বাড়ি চকরিয়ায়। ডা. অনুপম বড়ুয়া বলেন, বুধবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্য ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

উল্লেখ্য, কক্সবাজার জেলায় মোট ২৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, সদরে ২ জন, চকরিয়ায় ৩ জন, রামু ১ জন ও উখিয়ায় ৪ জন।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post