চবির আর্থিক সঙ্কটাপন্ন শিক্ষার্থীদের পাশে শিক্ষক সমিতি

আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ৪:২৫ অপরাহ্ন

চবি প্রতিনিধি | আপডেট: ২৯ এপ্রিল, ২০২০ বুধবার ০৪:২০ পিএম

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে নতুন করোনা ভাইরাস বা কোভিড-১৯। বাংলাদেশেও প্রতিদিন আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। যার ফলে করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষ তো বটেই, স্কলাররাও উদ্বিগ্ন। এমতাবস্থায় পুরো দেশজুড়ে চলছে লকডাউন। জীবিকার তাগিদে সাধারন মানুষ করোনা ঝুঁকি নিয়েই বেরিয়ে পড়ছে রাস্তায়।

ভয়াবহ এই করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিকভাবে সঙ্কটাপন্ন শিক্ষার্থীদের পাশে দাড়ানোর তাগিদেই “করোনা (কোভিড-১৯) দুর্যোগকালীন বিশেষ বৃত্তি” নামক অনুদান প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিত”।এ বৃত্তির পরিমান শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনায় নির্ধারিত হবে।

উল্লেখ্য শিক্ষার্থীদের ব্যক্তি মর্যাদা অক্ষুণ্ন রাখতে আবেদনকারী এবং তালিকাভুক্ত বৃত্তি গ্রহীতাদের ব্যক্তি-পরিচয় অত্যন্ত গোপনীয়তার সাথে সংরক্ষণ করবেন শিক্ষক সমিতি । আবেদনের শর্তাবলী ও বিস্তারিত তথ্যাবলী নিন্মে উল্লেখ করা হল-

বৃত্তির শর্তাবলী :
তালিকা প্রনয়নের ক্ষেত্রে নিন্মলিখিত বিষয়াবলীকে প্রাধান্য দেয়া হবে- ক) যে সকল শিক্ষার্থীর পিতা/ উপার্জনক্ষম অভিভাবক জীবিত নেই এবং আর্থিকভাবে অসচ্ছল, খ) যে সকল শিক্ষার্থীর পিতা/মাতা কর্মহীন; গ) যে সকল শিক্ষার্থীর পিতা মাতার উপার্জন অপ্রতুল ঘ) যে সকল শিক্ষার্থী প্রতিবন্ধী ও পরিবার অসচ্ছল।

পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ-২০২০ বৃত্তিপ্রাপ্ত চূড়ান্ত শিক্ষার্থী তালিকা প্রণয়ন করবে।
আবেদনের নিয়মাবলী :
নিন্মবর্ণিত যে কোন একটি মাধ্যমে আবেদন করা যাবে –
১) এই লিঙ্কে অনলাইনে তথ্য প্রদানের মাধ্যমে – https://forms.gle/VPpQB8GQJE3aecFu9
২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আইডিতে – cuta@cu.ac.bd ইমেইলের মাধ্যমে ।
৩) ইন্টারনেটে যোগাযোগ সম্ভব না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিভাগীয় সভাপতির সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ – ২৭ এপ্রিল ২০২০, সোমবার।

সিটিজিসান/আরএইচ/অমিত কান্তি

Print This Post Print This Post