করোনাভাইরাস/ চট্টগ্রামে নারী পুলিশসহ আক্রান্ত আরও তিনজন

আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১১:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ এপ্রিল, ২০২০ মঙ্গলবার ১১:১০ পিএম

চট্টগ্রামে নতুন করে আরও তিনজন করোনা পজিটিভ শনাক্ত হলেন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তরাই তিনজনই নগরী এলাকার। এদের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের একজনসহ দুজন পুলিশ সদস্য অপরজন পতেঙ্গা এলাকার। একই সঙ্গে লক্ষ্মীপুর জেলারও একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা চট্টগ্রামরে সাতকানিয়া ও হালিশহরের দুজনের দ্বিতীয় দফার পরীক্ষায়ও করোনা পজিটিভ ফলাফল মিলেছে ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের আজকের পরীক্ষায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে মোট ১০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাত সাড়ে ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

নতুন করে তিনজন আক্রান্তরা হলেন, দামপাড়া পুলিশ লাইনের সদস্য,তার বয়স ৫০ বছর, বায়োজিদের ৫০ বছর বয়সী এক নারীপুলিশ সদস্য ও পতেঙ্গার বিএনএস এলাকার ৩০ বছর বয়সী নারী। একই সঙ্গে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন থাকা যে দুজনের আবারও করোনা পজিটিভ পাওয়া ব্যক্তিরা সাতকানিয়ার এলাকার ২৭ বছর বয়সী একজন পুরুষ, অন্যজন হালিশহরের শাপলা আবাসিক এলাকার ৩৫ বছর বয়সী নারী। এছাড়া লক্ষ্মীপুরে আক্রান্ত ব্যক্তিটিও একজন ৩২ বছরের নারী।

নতুন করে আক্রান্ত এই তিনজনসহ চট্টগ্রামে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেঁড়ে দাড়ালো ৬৭ জনে। যাদের মধ্যে ৫ জন মারা গেছেন ও ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে চিকিৎসাধীন করোনা পজিটিভ রোগীর বর্তমান সংখ্যা ৫০।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post