দেখা গেল চাঁদ/ আজ তারাবি, কাল থেকে শুরু রোজা

আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ৭:১৬ অপরাহ্ন

আজ দেখা গেছে পবিত্র মাহে রমজানের চাঁদ। তাই আজ তারাবী শুরু এবং কাল রোজা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সুতরাং ২৫ এপ্রিল থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শুক্রবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত বিশিষ্ট তারাবি নামাজ পড়া শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন সংবাদমধ্যমকে বলেন, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় শুক্রবার মাগরিবের পর (সন্ধ্যা ৭টায়) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

সিটিজিসান/আরএইচ

Print This Post Print This Post