নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার ১১:২০ পিএম
চট্টগ্রামবাসী করোনাভাইরাস (কোভিড-১৯) একদিন স্বস্তিতে থাকলেও আবারও স্বরূপে ফিরেছে নভেল করোনাভাইরাস৷ এবার মাত্র ১০ মাস বয়সী শিশুর দেহে মিললো করোনার বিষ।
মঙ্গলবার (২১ এপ্রিল) ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২৪ ঘন্টায় মোট ১৪০টি নমুনা পরীক্ষায় ৪টি নমুনা পজিটিভ পাওয়া গিয়েছে৷ যার মধ্যে চট্টগ্রামের চন্দনাইশের ১০ মাস বয়সী শিশুও রয়েছে৷ বাকি তিনজন পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের বাসিন্দা।
জানা গেছে, চট্টগ্রামে শনাক্ত হওয়া ১০ মাস বয়সী শিশুর বাড়ি চন্দনাইশ জেলার পূর্ব জোয়ারা উপজেলার তিন নম্বর ওয়ার্ডে। আর বান্দরবানে শনাক্ত হওয়া ৩ জনের মধ্যে দুজন থানচি ও একজন লামা উপজেলার বাসিন্দা। থানচির দুই রোগীই পুরুষ এবং তাদের বয়স ৩৫। অন্যদিকে লামার রোগী ৩২ বছর বয়সী এক নারী।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি৷
উল্লেখ্য এর আগে চট্টগ্রামের পটিয়ায় ছয় বছর বয়সী এক শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ওই শিশুর মৃত্যু ঘটে।
নতুন এই শিশুসহ চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ জনে। এর মধ্যে মহানগরে ২৪ জন এবং বিভিন্ন উপজেলায় ১৬ জন। পার্বত্য চট্টগ্রামে তিন জন। শনাক্ত হওয়া পুরুষ রোগী ৩০ জন এবং নারী রোগী ৯ জন।
Print This Post
