নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ০১:১১ পিএম
সকাল থেকে মৃদু তাপপ্রবাহের মধ্যেই চট্টগ্রামবাসীকে কে হঠাৎ ভিজিয়ে দিল একপশলা বৃষ্টি, সঙ্গে তীব্র ঝড়। এই ঝড়ো বৃষ্টিতে প্রায় ভেসে গেছে চট্টগ্রাম শহর।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঝড়ো বাতাস শুরু হয়। এর আধা ঘণ্টা পরই বৃষ্টি নামতে শুরু করে, শোনা যায় মেঘের গর্জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যহত রয়েছে।
এর আগে আবহাওয়ার অফিসের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, আজ (মঙ্গলবার) সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দমকার সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলেমিটার অথবা তারও বেশি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে, যা অস্থায়ীভাবে দমকাসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে৷
সিটিজিসান/রবি
Print This Post
