বিক্রয় নিষিদ্ধ পন্য বিক্রিতে “প্রাণ ডেইরীর ব্যবস্থাপনা পরিচালকসহ দুজনের দণ্ড

আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ৭:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :: দেশের হাই কোর্টের আদেশ উপেক্ষা করে বিক্রয় নিষিদ্ধ মানহীন পন্য বাজারজাত করার দায়ে “প্রাণ ডেইরী লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ও ব্যবস্থাপনা পরিচালককে ৬ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রামের একটি আদালত। জেলার লোহাগাড়ার উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক’র দায়েনকৃত এক মামলায় চট্টগ্রামের বন ও পরিবেশ এবং নিরাপদ খাদ্য আদালতের বিচারক বেগম সুস্মিতা আহমেদ এই রায় দেন।

দ-প্রাপ্তদের একজন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামের মৃত নুরুল কবিরের পুত্র মো. নুরুল আবছার। অপরজন প্রাণ ডেইরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। ইলিয়াছের ঠিকানা নরসিংদীর পলাশ উপজেলার বাগপাড়া এলাকা।

মামলার নথিপত্র পর্যালোচনায় জানাগেছে, চলতি বছরের ২ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্কুল রোড ও আলুর ঘাট রোডে অভিযান চালান লোহাগাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী। হাই কোর্টের আদেশ উপেক্ষা করে বিক্রয় নিষিদ্ধ পন্য বিক্রি করতে দেখে সে সময় ৫ কেজি ২৩৫ গ্রাম ধনিয়ার গুঁড়া ও ১ কেজি ৮৬০ গ্রাম জিরার গুঁড়া, প্রাণ প্রিমিয়াম ঘি জব্দ করেন তিনি। এই ঘটনায় প্রাণ ডেইরীর নিষিদ্ধ পন্য বিক্রিতে জড়িত মো. নুরুল আবছার ও প্রাণ ডেইরীর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধাকে বিবাদীকরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিরাপদ খাদ্য আদালতে মামলা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী। আদালত মামলার স্বাক্ষ্যিদের সাক্ষ্য গ্রহন ও যুক্তিতর্ক শেষে প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনা সশ্রম কারাদ- দেয়।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২১ ধরনের মানহীন পন্য উৎপাদন ও বিপনন নিষিদ্ধ করেন। তবে প্রাণ ডেইরী লিমিটেড আগ থেকে বাজারে সরবরাহকৃত পন্য প্রত্যাহার না করে আদøতের আদেশ উপেক্ষা করে বিক্রয় অব্যাহত রাখে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আদেশ মোতাবেক অভিযানে জব্দকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ##

Print This Post Print This Post