চট্টগ্রামের দেওয়ানহাট সিএসডির ১০ গুদাম সীলগালা!

আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ৭:৩০ অপরাহ্ন

শুক্রবার, অক্টোবর ২৫, ২০১৯, ৭:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের দেওয়ানহাট কেন্দ্রীয় গোডাউনের (সিএসডি) ১০ গুদাম সীলগালা করে দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অভিযান দল। বৃহস্পতিবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়েল অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নানের নেতৃত্বে একটি দল চট্টগ্রামের দেওয়ানহাটে অবস্থিত ওই সিএডি গোডাউনে আকস্মিক এক অভিযান চালিয়ে এসব গুদাম সীলগালা করে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত এসব গোডাউনে নি¤œমানের চাল, সংরক্ষিত চাল কম- বেশি আছে কিনা পরীক্ষার জন্য খাদ্য মন্ত্রণালয়েল অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন। খাদ্য পরে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক (আরসি ফুড) মোহাম্মদ মাহবুবুর রহমান এই খবর নিশ্চিত করেছেন।

আরসি ফুড মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, কে বা কারা চট্টগ্রাম থেকে খাদ্যমন্ত্রণালয়ে বার্তা পাঠিয়েছে চট্টগ্রামের দেওয়ানহাট খাদ্যগুদামে সংরক্ষিক চাল নি¤œমানের । এবং সেখানে চাল কম-বেশি আছে। এমন খবর পেয়েই খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান চট্টগ্রামে অভিযান চালান।

দেওয়ানহাট সিএসডি গোডাউনের ব্যবস্থাপক শেখর মল্লিক বলেন, কিছু বুঝতে পারছি না। কেউ ষড়যন্ত্র করে মন্ত্রণালয়ে এমন বার্তা পাঠিয়েছেন। প্রতিবারের মতো এবারও কমিটির মাধ্যমে খাদ্যক্রয় করা হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্তব্যরত সায়েন্টিফিকসহ ওই কমিটিই খাদ্যের মান পরীক্ষার দায়িত্বে ছিছেন। সেখানে আমার কিছুই করা নেই। সীলগালাকরা গুদামে চাল কম-বেশি আছি কিনা, জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান।

অভিযোগ রয়েছে, চট্টগ্রামসহ পাশ^বর্তি জেলার বিভিন্ন কর্মসূচির চাল ক্রয়করে এসব গুদামেই রেখেদেন। পরে সুযোগবুঝে সরকারকে অতিরিক্তমূল্যে বিক্রি করেন। এরবাহিরে চট্টগ্রামের এই সিএসডি গোডাউন থেকে জেলা বা উপজেলার গুদামে না পৌছিয়েই খাদ্য পরিবহণ ঠিকাদার নামক এই সি-িকেট সরকারের নির্ধারিত ভূয়া ভাউচারে বিল তুলে নেন। খাদ্যপরিবহণ না করেই এসব ঠিকাদার, আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং গোডাউনের কর্মকর্তারা মিলে সরকারের কোটি কোটি টাকা ভূয়া ভাউচারে তুলেনেয়। ##

Print This Post Print This Post