মেয়রের আশ্বাসে পতেঙ্গায় মুক্তি মিলবে মুসলিমাবাদের ৭শ পরিবারের

আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১১:৩৭ পূর্বাহ্ন

শনিবার, অক্টোবর ১২, ২০১৯, ১১:৩৫ এএম

নিজস্ব প্রতিবেদক :
নগরীর পতেঙ্গা থানার মুসলিমাবাদ দিয়ে চরপাড়ায় যাতায়াতের প্রায় ৭শ ফুটের সংযোগ সড়কটির বেহাল বছরের পর বছর ধরে। সড়কে নেই পর্যাপ্ত বৈদ্যুতিক খুঁটি ও আলোর ব্যবস্থা। সড়ক সংলগ্ন মুসলিমাবাদের সোলাইমান কন্ট্রাক্টরের জামে মসজিদের মুসল্লি ছাড়াও এলাকায় বসবাসরত কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল সড়কটি সংস্কার করার।

এদিকে এ সড়কটি নিয়ে বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীনকে একাধিক বিষয়টি জানালেও তাঁর পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। কাউন্সিলর শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। সাড়ে চার বছরের মেলেনি সড়কটির সংস্কার। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

দীর্ঘদিনের স্থানীয়দের দূর্ভোগের বিষয়টি কথা শুনে এগিয়ে এলেন সাবেক কাউন্সিলর আবদুল বারেক। চলতি বছরের ৮ অক্টোবর পতেঙ্গা সমুদ্র সৈকতে বিজয়া দশমীতে সিটি মেয়র আ, জ, ম নাছির উদ্দিনকে জানায় আবদুল বারেক। পরে মেয়র নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়াকে দুটি মসজিদ সড়কসহ তিনটি সড়কের উন্নয়নে বিষয়ে দ্রুত পরিদর্শন করে কার্যকরি প্রদক্ষেপ গ্রহণ করতে বলেন।

এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর বিকেলে সাবেক কাউন্সিলর আব্দুল বারেক ও সিটি রর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী মো. নূর সোলাইমান সহ মুসলিমাবাদ দিয়ে চরপাড়ায় যাতায়াতের সংযোগ সড়কটি পরিদর্শন করেন এবং মুসলিমাবাদ আলহাজ্ব মরহুম সোলাইমান কন্টাক্টর জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সাথে কথা বলে কাজটি দ্রুত করা হবে হবে আশ্বস্ত করেন।

এবিষয়ে আব্দুল বারেক বলেন, মেয়রের আশ্বাসে এবার আলোর মুখ দেখবে মুসলিমাবাদ কানেকটিং সড়কসহ তিনটি সড়ক। বর্ষায় বাঁশের সাঁকো থেকে মুক্তি মিলবে মুসলিমাবাদের ৭শ পরিবারের।

সিটিসান/শিশির

Print This Post Print This Post