রোববার, ৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম মহানগরের সিনেমা প্যালেস এলাকা থেকে ১ হাজার ৪’শ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল বশর (৫৩) কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতের এগারটার দিকে অভিযান চালানো হয়। ওই সময় আবুল বশরকে সিনেমা প্যালেস এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করার সময় আটক করে তার দেশ তল্লাশি করে এক হাজার ৪’শ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।##
Print This Post
