খাগড়াছড়িতে জনতার হাতে ইউপিডিএফ’র চাঁদাবাজ আটক

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৯ ৮:০৪ অপরাহ্ন

শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯, ৭:৫৮ পিএম

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদরে ইউপিডিএফ’র এক চাঁদাবাজকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি শহর থেকে লিটন চাকমা (২২) নামে এক ইউপিডিএফ (মূল) এর চাঁদাবাজজির সময় আটক হয়। পরে জনতাকে তাকে খাগড়াছড়ি পৌরসভার মেয়রের মাধ্যমে থানায় হস্তান্তর করে। আটক লিটন চামকা ১১নং প্রকল্প গাছবান এলাকার খালাখুলা চাকমার ছেলে।

জানা যায়, লিটন ইউপিডিএফ (মূল) এর একজন সক্রিয় চাঁদাবাজ। গত ৩ মাস পূর্বে গাছবান এলাকায় খাগড়াছড়ি সদরের শালবন এলাকার আলাউদ্দিনের ছেলে জহির উদ্দিন নামে একজন হকার ওষুধ বিক্রি করতে গেলে লিটন চাকমা তাকে মারধর করে এবং ৬টি সীম কার্ডসহ ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সে সময় বিকাশ একাউন্টের মাধ্যমে ত্রিশ হাজার টাকা চাঁদা আদায় করেনেয়। পরবর্তীতে চাঁদাবাজ লিটন চাকমা নিজের মোবাইল ফোন মেরামত করাতে শুক্রবার খাগড়াছড়ি শহরে গেলে জনতা তাকে আটক করে। পরে খাগড়াছড়ি পৌরসভায় মেয়রের নিকট সোপর্দ করে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচ/এসআই/সিএস

Print This Post Print This Post