শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯, ৭:৪১ পিএম

চমেক হাসপাতাল প্রতিবেদক :
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবু সাঈদ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যু ডেঙ্গু নাকি ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় তা নিয়েচলছে বিতর্ক।
চমেক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মৃত্যু বরণকারী আবু সাঈদ চট্টগ্রাম মহানগরের আসাদগঞ্জ এলাকার ইসলামপুরের সাদমান সরকারের ছেলে। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
চমেক হাসপাতাল মেডিসিন বিভাগ- ১৩ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ইমন দাশ জানান, একদিন আগে বৃহস্পতিবার রাতে আবু সাঈদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে থেকে তাকে ডেঙ্গু রোগের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে শুক্রবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার দুই রোগের চিকিৎসা চলা অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যু হয়। ##
Print This Post
