মোবাশ্বিরা ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

আপডেট: ১৬ জুলাই ২০১৯ ৪:৩০ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবা ০৪.৩০ পিএম |

চট্টগ্রাম: চট্টগ্রামে মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ সালে এসএসসি-দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত রেবাবার (১৪ জুলাই) বিকাল তিনটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দিন ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমীন এমপি।

আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়ে মোবাশ্বিরা ফাউন্ডেশন সেবামূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের এ সংবর্ধনা তোমাদের অনুপ্রেরণা মাত্র, ভালভাবে পড়ালেখা শেষ কর জীবনের সফলতা আসবে ইনশাআল্লাহ, সফলতাই জীবনের সবচেয়ে বড় সংবর্ধনা। সবাইকে মোবাশ্বিরা ফাউন্ডেশনের সাথে কাজ করার আহ্বান জানান।

মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। তিনি মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে স্বাগত জানিয়ে তাদের বিভিন্ন কার্যক্রমের সফলতা কামনা করেন।

এ ছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, ড. মো. কামাল উদ্দিন, অধ্যক্ষ বদরুল হাসান টিটু, এফ. এম সিরাজউদ্দৌলা, ও আব্দুর রহমান, চট্টগ্রাম মঞ্চ বার্তা সম্পাদক ওমর ফারুক, শাহিনুল আলম শাহীন, এস.এম সাজ্জাদ হোসাইন চৌধুরী, ফয়সাল বিন কাশমী, মনির হোসাইন চৌধুরী শিমুল, মুমিনুল আলম মুমিন, নাছির উদ্দিন, মোবারক বাবু, শহীদুল ইসলাম মিঠু, জাহাঙ্গীর, আসাদ রুবেল, ঈসান প্রমুখ আরো উপস্থিত ছিলেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post