স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ এপ্রিল ২০১৯, সোমবার ০৯:৩৫ পিএম |
চট্টগ্রাম : নগরের কোতয়ালি থানার আছাদগঞ্জ এলাকায় ১৩টি মামলার এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শুটকিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ওয়াসিম উদ্দিন (৩০) নামের ওই ছিনতাইকারী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।
আহত ওয়াসিম ও ৬ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ওয়াসিমের বিরুদ্ধে ছিনতাই-ডাকাতি প্রস্তুতি সহ মোট ১৩টি মামলা রয়েছে। আজ তাকে গ্রেপ্তারের জন্য আছাদগঞ্জ শুটকিপট্টি এলাকায় একটি কলোনিতে গেলে তার সহযোগিরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা গুলিও চালায়। ওইসময় পুলিশও প্রাণ রক্ষার্তে পাল্টা গুলি চালালে ওয়াসিম পায়ে গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় তিনজন এএসআই ও তিনজন কনস্টেবল বিভিন্নভাবে আহত হয়েছে বলে জানান ওসি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
