অনলাইন | সিটিজিসান.কম
চট্টগ্রাম | ০৯ এপ্রিল ২০১৯, মঙ্গলবার ০৭:০৫ পিএম |
ঢাকা: আজ আনুমানিক সন্ধ্যা ৬ টা আবহওয়া অধিদপ্তরের পূর্বাবাস অনুযায়ী থেকে সারাদেশে শিলাসহ বজ্রবৃষ্টি হয়েছে। সেই সাথে জোরে ঝড়ো বাতাস বইছে। দূর্ভোগে পড়েছে পথচারীসহ হাজারো মানুষ।
আবহওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছিল, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে বলে নিশ্চিত করেছে আবহওয়া অধিদপ্তর।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সারাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পৃবাভাসের বিষয়টি নিশ্চিত করেছেন আবহওয়াবিদ হাফিজুর রহমান।
সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দেশের দক্ষিণাংশ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
