যুক্তরাষ্ট্রের নাগরীক বাংলাদেশে নিরাপদে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ২:২৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৭ এপ্রিল ২০১৯, রবিবার ০২:১৫ পিএম |

ঢাকা: যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন সরকার যে কারনে অ্যালার্ট জারি করেছে, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরীকদের এখানে তেমন কিছু ঘটেনি। তারা হুমকির মুখে নেই। তারা খুব ভাল অবস্থানে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘ট্রান্স ন্যাশনাল ক্রাইম: সার্ক পারস্পেকটিভ’ শীর্ষক এক অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশের দুই সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ ও ভুটানের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। ৩ দেশের ৬ জন ও বাংলাদেশের ১৪ জনসহ মোট ২০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ নেবেন।

এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসনের মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া যদি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন, তাহলে বিষয়টি চিন্তা-ভাবনা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগম।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post