লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯ ২:০৭ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

খাগড়াছড়ি | ৩০ জানুয়ারি ২০১৯, বুধবার ০২:০০ পিএম |

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার সদর থেকে নিরাপত্তা বাহিনীর চেক পোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীছড়ি থানার ওসি মো.আব্দুল জব্বার বলেন, আটককৃত উপজেলা চেয়ারম্যান রাঙামাটির লংগদু ও নানিয়াচর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের অন্যতম আসামি । তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রয়েছে। বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করা হবে।

এর আগে, ২০১৭ সালের ১ জানুয়ারি নিজ বাসা হতে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হন তিনি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post