ট্রাম্পের বার্তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলা নেতিবাচক মানসিকতা: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯ ২:৩০ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২৬ জানুয়ারি ২০১৯, শনিবার ০২:৩০ পিএম|

ঢাকা: প্রধানমন্ত্রীকে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তার সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা নেতিবাচক মানসিকতার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ারবিষয়ক এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টানা তৃতীয়বার আওয়ামী লীগ সরকার গঠন করায় মার্কিন প্রেসিডেন্টের পাঠানো বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুন্দর ইলেকশন হয়েছে। সেই জন্যে সেই দেশের (যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠিটা পাঠিয়েছেন।

ওনি (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন যে, আপনার একনাগারে তৃতীয়বার জয়যুক্ত হওয়ার জন্যে দেশের যে লক্ষ কোটি জনতা আপনাকে ভোট দিয়েছে, তাদের আমি অভিনন্দন জানাই।’

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে এ কে আব্দুল মোমেন বলেন, ‘ওনি (প্রেসিডেন্ট ট্রাম্প) বলেছেন যে আমেরিকা আর বাংলাদেশ অত্যন্ত বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ রোহিঙ্গাদের সেবা দিয়ে, আশ্রয় দিয়ে পৃথিবীর মধ্যে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।’

তবে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post