কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯ ৮:৩০ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ছবি: সংগৃহিত

ঢাকা | ২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার ০৮:২৫ পিএম |

চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে শুক্রবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণ প্রচার করা হবে। আজ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটাই হবে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তিনি দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

সূত্র আরও জানায়, ইতোমধ্যেই তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post