সীতাকুণ্ড সম্রাট হত্যা: খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯ ৭:৫২ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার ০৭:৫০ পিএম |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার যুবলীগ নেতা দাউদ সম্রাট হত্যা মামলার প্রধান আসামি মো. শহীদুল ইসলাম প্রকাশ ডাকাত শহীদগংদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে কলেজের সামনে এই মানববন্ধর কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থভূমি চন্দ্রনাথ পাহাড়ের ডাকাত শহীদের দলবল প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই, শ্লীলতাহানিসহ সব ধরনের অপরাধ সংঘটিত করে পাহাড়টিকে রীতিমতো আতংকের স্থান করে তুলেছে। শুধু তাই নয়, এই বাহিনী এলাকায় খুন-খারাবি সহ এমন কোন অপকর্ম নেই যা করে না।

এসময় বক্তব্য রাখেন- উপজেলার ২ নম্বর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শম্ভু সরকার, অনিক, জামিল খান, বাপ্পি, সাগর।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- শাহারিয়ার হাসান, মেহেদী মিরাজ, মনির।

এর আগে, শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post