ঘুষ দিতে এসেই চট্টগ্রামে বিসিএস কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯ ৭:৪২ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার ০৭:৪০ পিএম |

ঘুষ দিতে এসেই দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ে গ্রেপ্তার হয়েছেন নীলফামারীর জেলা আনসার কমান্ডেন্ট বিসিএস ক্যাডার আশিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশিকুর আগে বান্দরবানে ১৭ নম্বর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। ওই সময় বান্দরবানে তাকাকালীন সময়ে একটি দরপত্রের অনিয়মের অভিযোগ ওঠায় তার অনুসন্ধান করছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী। অনুসন্ধানের অংশ হিসেবে নীলফামারী জেলা আনসার কমান্ড্যান্ট আজ দুদক অফিসে উপস্থিত হয়ে নগদ এক লাখ টাকা ঘুষের বিনিময়ে তার অনুকূলে অনুসন্ধান নিষ্পত্তি করার প্রস্তাব দেন।

তিনি বলেন, ঘুষের বিষযটি তখন কর্মকর্তা শিবলী ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতি হয়ে কমিশন কর্মকর্তাদের সহায়তায় এক লাখ টাকা ঘুষসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, আশিকুরের বিরুদ্ধে সিএমপির ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post