স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার ০৭:৩৫ পিএম |
চট্টগ্রামের সন্দ্বীপ-হাতিয়া উপজেলার মাঝামাঝি বঙ্গোপসাগরের ভাসানচরে পৃথক দুর্ঘটনায় দুটি পণ্যবোঝাই জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার দুপুরে পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।
এসময় জাহাজ দুটিতে থাকা ২০ নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। জাহাজ দুটি হলো- খাজা বাবা ফরিদপুরী ও এন ইসলাম বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।
মোহাম্মদ সেলিম বলেন, আজ সকালে চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৭০০ মেট্রিক টন গম নিয়ে খাজা বাবা ফরিদপুরী নামে একটি জাহাজ নারায়ণগঞ্জে যাচ্ছিল। ভাসানচর বয়ার এক নটিক্যাল মাইল আগে গিয়ে জাহাজটি ডুবে যায়। এর কিছুক্ষন পর ভাসানচরের কাছাকাছি আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে এন ইসলাম নামের একটি জাহাজের তলা ফেটে পাশের একটি চরের কাছাকাছি গিয়ে ডুবে গেছে। ওই জাহাজের সবাই নিরাপদে আছেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
