বাঁশখালী উপজেলা নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে আইনজীবী রনি

আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯ ১:২১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার ০১:২০ পিএম |

আগামী ৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা। মার্চের ৮ অথবা ৯ মার্চ ভোটগ্রহণ। আসন্ন নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বেশিভাগ সাম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের আয়োজনকে সামনে রেখে এলাকায় সাম্ভাব্য অনেক প্রার্থী পোস্টার-ব্যানার টাঙ্গিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেছেন। কেউ কেউ এলাকায় ঘরোয়াভাবে নির্বাচনীয় বৈঠক করতে দেখা যায়।

স্থানীয় ও তৃণমূল আ’লীগ কর্মীরা জানায়, আগামী মাসে উপজেলা নির্বাচনকে সামনে এতোমধ্যে অনেক প্রার্থীর পোস্টার-ব্যানার এলাকায় ছেয়ে গেছে। তবে এবার তরুণ কাউকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার পক্ষে অনেকেই। কারণ তরুণ নেতা অল্প সময়ে যে কাজ করতে পারে, তা একজন বয়স্ক ব্যক্তির পক্ষে তা সম্ভাব হয় না। এবারের স্লোগান হল; তরুণ নেতা হবে বাঁশখালীবাসীর উপজেলা চেয়ারম্যান।

এদিকে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীদের মনোনয়ন দৌড়ে আছেন আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ তরুণ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী রায়হাত চৌধুরী রনি (এপিপি)। দলীয় বিভিন্ন কর্মকান্ডে ও সমাজ উন্নয়নের ধারক হিসেবে উপজেলা দলের তৃনমূল নেতাকর্মীদের কাছে ইতোমধ্যে আস্থা অজর্ন করেছেন তিনি।

উপজেলা আ’লীগ সুত্রে জানা গেছে, আসন্ন উপজেলা নির্বাচনের মনোনয়ন দৌড়ে যারাই আছেন তারা কেউ এলাকায় পরিচিত নন। বছরে একবার এলাকায় আসেন না এমন অনেকেই আছেন। উন্নয়ন তো দুরের কথা এলাকায় একটিবার সাক্ষাত হয়নি এরকম অনেকেই মনোনয়ন চাইতে পারে। তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য একটা এবার উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নের যাচাই-বাচাই করা হবে শিক্ষিত, পরিচ্ছন্ন, ত্যাগী ও তরুণ নেতাদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ; প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোদ নিজেই এবার তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে সরকার গঠন করেছেন।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী রায়হাত চৌধুরী রনি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চাই। নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে লড়তে চাই। উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা আমার সাথে আছেন। দুঃসময়ে দলের পক্ষে ও নেতাকর্মীদের পাশে ছিলাম। দলের পক্ষে থেকে মনোনয়ন পাওয়ার শতভাগ আশাবাদি।

নির্বাচিত হলে কি ভবিষ্যত পরিকল্পনা প্রশ্নের উত্তরে তরুণ এই নেতা রনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে বাঁশখালীতে একটি স্বতন্ত্র স্টেডিয়াম প্রতিষ্ঠা করব। বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে মিলেমিশে কাজ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাঁশখালীকে একটি পর্যটন উপজেলা হিসেবে গড়ে তুলব, ইনশাল্লাহ।

সুত্র বলছে, চট্টগ্রামের বাঁশখালীর দ্বিতীয় মেয়াদের নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ছোট ভাই ও বর্তমান ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর ছেলে আইনজীবী রায়হাত চৌধুরী রনি। চাচা কবির আহমদ চৌধুরীও দীর্ঘ ২৫ বছর ধরে ইউপি চেয়ারম্যানের দায়িত্বে পালন করেছিলেন।

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ শুরু হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। মঙ্গলবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

এবারও ২০১৪ সালের মতো কয়েক ধাপে ভোট সম্পন্ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post