অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ০৪:১৫ পিএম |
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরাজয়ের পর বিএনপিকে দেখলে মনে বিএনপি কাদায় আটকে গেছে, ভুলের কাদায়। কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো লক্ষণ দেখছি না।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এপ্রিলের মধ্যে ভারত থেকে ১১শ’ নতুন গাড়ি আসছে। এর মধ্যে ৬শ’ বাস (৩শ’ ডাবল ডেকার, ৩শ’ সিঙ্গেল), আর ৫শ’ ট্রাক। যদি সঠিক লোকের হাতে বিআরটিসির দায়িত্ব দেওয়া না যায়, তাহলে আগের মতোই অবস্থা হবে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
