কাজের প্রতি নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট: ২২ জানুয়ারী ২০১৯ ১২:৩৫ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ১২:৩০ পিএম |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে আমাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা আমরা ধরে রাখব। আমাদের মূল লক্ষ্য চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা। এগুলোর কাজের গতি ধরে রাখতে হবে, মান নিশ্চিত করতে হবে। এজন্য কাজের প্রতি নজরদারিও বাড়ানোর নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে নতুন সরকারের প্রথম একনেক (জতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে। এজন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে যত্নবান হতে হবে। এভাবেই আমরা উন্নয়নের পথে যাব।

তিনি প্রত্যয় ব্যক্ত করেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নত দেশের কাতারে যেতে হবে। আমরা সে লক্ষ্যও পূরণ করতে সক্ষম হব। একদম গ্রামের তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারা যেন উন্নয়নের সুফল পায়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post