অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ১২:০০ পিএম |
চট্টগ্রাম মহানগরের রেলস্টেশন এলাকায় ৮ হাজার ইয়াবা সহ সাবেক এক বিমানবালা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মাশকুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার স্মৃতি আক্তার (২৪) ও কক্সবাজার জেলার মো. জোবাইর উদ্দিন (২৮)।
তিনি বলেন, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্মৃতি আক্তার নিজেকে বেসরকারি একটি এয়ারলাইন্সের সাবেক বিমানবালা পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
