প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে বিএনপি নেত্রী আটক

আপডেট: ২২ জানুয়ারী ২০১৯ ১১:৪২ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ১১:৪০ এএম |

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের মহানগর কমিটির প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে (৩৫) আটক করেছে র‌্যাব।

সোমবার (২১ জানুয়ারি) রাতে নগরীর জিইসি মোড় থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে ঢাকা যাওয়ার পথে তাকে আটক করা হয়।

জানা গেছে, লিটা সোমবার ঢাকায় আসার জন্য নগরীর জিইসি মোড় থেকে সৌদিয়া পরিবহনের বাসে ওঠেন। বাস রওনা দেয়ার পর পথে সেটি থামিয়ে তল্লাশি করে লিটাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় মানহানিকর পোষ্ট করতেন অভিযুক্ত নারী। তার বিরুদ্ধে মহানগরীর খুলশী থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের হয়েছে। সে মামলায় তাকে আটক করা হয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post