চট্টগ্রাম চট্টগ্রামে ইয়াবাসহ দু’রোহিঙ্গা নারী গ্রেপ্তার

আপডেট: ২০ জানুয়ারী ২০১৯ ৩:৪৭ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

| ২০ জানুয়ারি ২০১৯, রবিবার ০৩:৪৫ পিএম |

চট্টগ্রাম মহানগরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রবিবার (২০ জানুয়ারি) সকালে মহানগরের কোতয়ালি ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তৈয়বা খাতুন (২৪) এর কাছ থেকে ২৫০০ পিস ও ফাতেমা বেগম (৩৭) এর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজন ২০১৭ সালে মিয়ানমার থেকে কক্সবাজার টেকনাফে প্রবেশ করে তৈয়বা ও ফাতেমার পরিবার। তৈয়বা পরিবার থাকেন টেকনাফের লেদা এলাকায় এবং ফাতেমা কক্সবাজারের উখিয়া উপজেলার হোয়াইক্যং গ্রামে বর্তমানে বসবাস করছেন।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক (মেট্রো) শামীম আহমেদ বলেন, রবিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তৈয়বা খাতুন ও ফাতেমা বেগমকে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। এসময় তৈয়বা থেকে ২৫০০ পিস এবং ফাতেমা থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুইজনই রোহিঙ্গা। তাদের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post