চট্টগ্রামে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট: ২০ জানুয়ারী ২০১৯ ৩:৪৪ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২০ জানুয়ারি ২০১৯, রবিবার ০৩:৪৫ পিএম |

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলীর থানার এ কে খান এলাকায় অভিযান চালিয়ে ৫৩০০ পিস ইয়াবা সহ এক স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (১৯ জানুয়ারি) রাতে থানার ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান।

গ্রেপ্তারকৃত দম্পতি হলেন, মো. কামাল হোসেন (৩৮) ও জুথি বেগম (২৫)। মো.কামাল হোসেন বাড়ি নগরের আহমাদিয়া আলীয়া মাদরাসা এলাকার পূর্ব রাস্তির বেপারির বাড়ির কালাচান বেপারির ছেলে। জুথি বেগম মাদারীপুর জেলার সদর থানার নয়ারচর গ্রামের মো. কামাল হোসেনের স্ত্রী।

মো. মাশকুর রহমান বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে মো.কামাল হোসেন ও জুথি বেগম নামে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৫৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post