চট্টগ্রামে যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯ ১১:১৩ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার ১১:০০ এএম |

গ্রেপ্তারি পরোয়ানার আসামি চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. সেলিমকে (৩৯) মহানগরের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তার মো. সেলিম লক্ষীপুরের রামগঞ্জ থানাধীন ডালট বাজার এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

মোহাম্মদ মহসীন বলেন, সেলিমের বিরুদ্ধে আগে থেকে অন্তত ১২টি মামলা আছে। এরমধ্যে ২০১৭ ও ২০১৮ সালে কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সবশেষ গত বছরের ১৫ অক্টোবর জামিয়াতুল ফালাহ শাহী জামে মসজিদের পশ্চিম গেইটের সামনে রাস্তায় পুলিশের উপর হামলার ঘটনায় সেলিম জড়িত বলে তথ্য রয়েছে পুলিশের কাছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post