চট্টগ্রামে চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার ৫

আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯ ৪:১৬ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৫ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ০৪:১৫ পিএম |

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২টি চোরাই সিএনজি অটোরিকশা, ভুয়া কাগজপত্র সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. গোলাম আকবর (৫০), মো. আনোয়ার হোসেন (৩৮), সজীব শিকদার (৪৮), মো. সিহাবুর রহমান প্রকাশ মিঠু (৪২), মো. কামাল হোসেন (৪৩)।

মো. মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরাই চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বাকীর করেছে উদ্ধারকৃত সিএনজিগুলো রেজিঃ নম্বর প্রকৃতপক্ষে বিআরটিএ হতে সংগ্রহ করা হয়নি। গ্রেপ্তারকৃতরা দীর্গািদন ধরে এই কাজে জড়িত। এঘটনায় আরো তিন আসামী পলাতক রয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে সিএমপি খুলশী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post