এমপি হওয়ার দৌড়ে চট্টগ্রামের ১৬ নারী

আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯ ২:৩১ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৫ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ০২:৩০ পিএম |

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এরই মধ্যে শুরু হয়ে গেছে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশীদের দৌড়ঝাপ। এবারও চট্টগ্রাম জেলা এবং পার্বত্য চট্টগ্রামের বরাদ্দ রয়েছে ৩টি আসন। এই আসনগুলোর বিপরীতে আলোচনায় আছেন চট্টগ্রামের ১৬ নারী।

এরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও নারী নেত্রী অ্যাডভোকেট রেহেনা বেগম রানু, চট্টগ্রাম উইম্যান চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী, সাবেক সংসদ সদস্য হাসিনা মান্নান।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, গত জাতীয় সংসদে সংরক্ষিত নারী এমপি পদে যারা নির্বাচিত হয়েছিলেন তারা এবার দলের মনোনয়ন পাবেন না।

এই ঘোষণার পর চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত তিন নারী সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, সাবিহা মুছা এবং ফিরোজা বেগম চিনু’র প্রার্থী হওয়ার সুযোগ থাকছেন না।

এছাড়া চট্টগ্রামে আরো আলোচনায় আছেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম, উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহিদা আকতার জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী এবং কক্সবাজার মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক।

এদিকে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের অগ্রাধিকার ও মাঠে পরিক্ষীত কর্মীদের এবারও মূল্যায়ন করবেন এটা সবার প্রত্যাশা।

জানতে চাইলে খাদিজাতুল আনোয়ার সনি বলেন, একাদশ সংসদ এবারও দল থেকে ফটিকছড়ি থেকে প্রার্থী হতে চেয়েছিলাম তবে শেষ পর্যন্ত জোটকে ছেড়ে দেয়া হয়েছে। ফটিকছড়ি থেকে দুইবার সংসদ সদস্য হয়েছেন আমার মরহুম বাবা রফিকুল আনোয়ার। এখানকার মানুষের সঙ্গে যে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, তা টেনে নিতে চাই। দলীয় সিদ্ধান্তকেও সম্মান করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেজায়গা থেকে এবার নিশ্চই আমাকে মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা করছি।

সুত্রে বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দল থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সংরক্ষিত নারী এমপি পদে মনোনয়ন প্রত্যাশীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী নিজেই সংরক্ষিত নারী এমপি হিসেবে মনোনয়ন পাওয়ার যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত করবেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৭ ফেব্রæয়ারি। এর মধ্যে ক্ষমতাসী আওয়ামীলীগ আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post