চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন ৩০ জানুয়ারি

আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯ ৫:০৫ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৪ জানুয়ারি ২০১৯, সোমবার ০৫:০৫ পিএম |

চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। রবিবার (১৩ জানুয়ারি) প্রেসক্লাবের নির্ধারিত নির্বাচনী কমিটির সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিটিতে ওমর কায়সারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিজামউদ্দিন এবং জাকির হোসেন লুলু। এবার নির্বাচনে ১২টি পদে ১৫ সদস্যের সমন্বয়ে নতুন কমিটি নির্বাচিত হবে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

নির্বাচনীয় তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রার্থীদের প্রদান, ও ১৭ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৯ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২০ জানুয়ারি বিকেল ৪টায়, প্রার্থিতা প্রত্যাহার ২২ জানুয়ারি বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ২৩ জানুয়ারি বিকেল ৫টায়। আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post