বিএনপিকে নির্মূল করতে শাসকগোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে: ফখরুল

আপডেট: ১০ জানুয়ারী ২০১৯ ১২:২১ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ১০ জানুয়ারী ২০১৯, বৃহস্পতিবার ১২:২০ পিএম |

বিএনপিকে নির্মূল করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দু:শাসনকে দীর্ঘায়িত করতেই নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে কারাগারে পুরে রাখছে।

মূলত: শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-কে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই গতকাল তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি অবিলম্বে সাইফুল ইসলাম ফিরোজ এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post