স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৯ জানুয়ারী ২০১৯, বুধবার ০৩:২০ পিএম |
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর ছবি প্রদর্শন ও মন্তব্য করার অভিযোগে মো. তোফাজ্জল হোসেন হেলাল (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ব্ধুবার (৯ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বলিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পু্লশি সুপার মো. মাশকুর রহমান।
গ্রেপ্তাকৃত তোফাজ্জল ভোলা জেলার দৌলতখান এলাকার মো.নাজির আহমেদ’র পুত্র।
মো. মাশকুর রহমান বলেন, তোফাজ্জল বিভিন্ন সময়ে ফেসবুকে প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি মন্তব্য ও মানহানিকর ছবি প্রকাশ করতো। তাই আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তোফাজ্জলের ব্যক্তির মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
