স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৮ জানুয়ারী ২০১৯, মঙ্গলবার ০৯:৩০ পিএম |
চাঁদাবাজি, হত্যার হুমকিসহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে পটিয়া থানার ওসি নেয়ামত উল্লাহকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করেন সাংবাদিক রাশেদুল ইসলাম।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রফিকুল আলম।
মামলার অন্যান্য আসামিরা হলেন- পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, এসআই মো. কামাল হোসেন, এসআই এ টি এম আমিনুল ইসলাম, এসআই বাসু দেব নাথ, এসআই কাজী মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আরিফুল ইসলাম, থানার সোর্স শেখ ফোরকান ও সোর্স বিকাশ চৌধুরী।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
